শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

অত্যাচারের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই : মিল্লাত

Reporter Name / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

জামালপুর প্রতিনিধি : বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলে বলেছেন, স্বধীনতা অর্জন করে আমরা ফল ভোগ করতে পারিনি একমাত্র শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনার জন্য। বিগত ১৫ বছরে রাষ্ট্র ব্যবস্থাসহ এমন কিছু নেই যে ভেঙে দিয়েছে। এমন কিছু করেন নাই আমাদের দেশকে অশান্ত করার জন্য। এই অশান্ত করার জন্য যদি পায়তারা আরো বাড়িয়ে দেয়ার চেষ্টা করেন তাহলে ৫ই আগষ্টের চেয়েও আরও বড় কিছু ঘটতে পারে।

তিনি আরও বলেন, যারা এই সকারের আইনজীবী আছেন তাদেরকে বলতে চাই সৈরাচার সরকারের দোষর যারা জেলে আছে তারা যেনো বের হতে না পারে। প্রয়োজনে প্রত্যেকটি দোষরকে খুঁজে খুঁজে জেলে ভরতে হবে। আমাদের উপর যে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। আমরা করতে দেবো না।

জামালপুরে আমরা বিএনপি পরিবার এর পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শহরের শফি মিয়ার বাজার এলাকায় ঈদগাহ মাঠে এ সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ১৮ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবার সেলের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্ট ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মিল্লাত বলেন, এখন পর্যন্ত ৩৭টি জেলা গিয়ে নিহতদের পরিবারকে তারেক রহমানের সংগঠন থেকে সহযোগীতা করা হয়েছে। এছাড়া সামনে ৬৪ জেলায় সহযোগীতা করা হবে। এবং আমাদের সরকার নিবার্চিত হলে প্রত্যাকটি পরিবারে দ্বায়িত্ব বিএনপি নেবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক