শিরোনাম :
রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম দুমকিতে ঈদ সামগ্রী বিতরণ  রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান  চলে গেলেন না ফেরার গন্তব্যে কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ : নূরুল ইসলাম বুলবুল বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার : এনডিপি

Reporter Name / ২৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ সাড়ে ১৫ বৎসরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)’র সংগ্রামী চেয়ারম্যানকে এম আবু তাহেরের প্রথম তাহার নিজ এলাকা ফরিদগঞ্জ, চাঁদপুর আগমন উপলক্ষে এলাকাবাসীর পক্ষে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে এন ডি পি সভাপতি কে এম আবু তাহের বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে দীর্ঘ সাড়ে পনেরো বৎসর দলীয় নেতা কর্মী ও সাধারণ জনগণকে নিয়ে আন্দোলন করে গত জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তাই এই সরকার জনগণের সরকার, এই সরকারকে সকল ক্ষেত্রে সহযোগিতা করে একটি গণতান্ত্রিক ও সম্বৃদ্ধশালী দেশ গড়ার পথ সুগম করতে হবে। তিনি বলেন, এই ফরিদগঞ্জ আমার জন্মভুমি, এখানেই আমি বড় হয়েছে তাই ফরিদগঞ্জবাসীর প্রতি আমার দায়িত্ব রয়েছে, যদি কখন সুযোগ আসে এবং ফরিদগঞ্জবাসী আমার পাশে থাকে তবে আমি ফরিদগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করতে চাই। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শে এই দেশ গড়তে হবে।

এনডিপি যুগ্ম মহাসচিব হাসানুজ্জামান সুমনের সঞ্চালনায় ও চাঁদপুর জেলা এন ডিপি সভাপতি মিজানুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), প্রেসিডিয়াম মেম্বারফারুক খান, যুগ্ম-মহাসচিব জুয়েল রানা, ফরিদগঞ্জ থানা সভাপতি আলাউদ্দিন।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) মহাসচিব বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতারণা করে ক্ষমতায় এসে পরিবার হত্যার প্রতিশোধে এই দেশকে লুটপাটের স্বর্গ রাজ্য বানিয়েছিল। ছেলে, মেয়ে ও বোনকে দুর্নীতির এজেন্সি দিয়ে এই দেশের কিছু চোর, বাটপার আর অসাধু লোককে লুটপাটে লেলিয়ে দিয়েছিল তাই এই দেশের শুধু কারাগারই তার বাসস্থান অন্য কোথাও নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক