শিরোনাম :
ইসলামপুরে ১২ কিলোমিটার লম্বা বিএনপির দলীয় পতাকা প্রদর্শন সুনামগঞ্জের মধ্যনগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশঅনুষ্ঠিত সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সসমাবেশ   শাল্লায় মহাসড়কে পিআইসি! সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড় -২ আসনে দুই উপজেলা ও পৌরসভায় বিএনপির প্রচার মিছিল জনবল কাঠামো নীতিমালায় অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন  আশুলিয়ায় ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই পটুয়াখালীর লেবুখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ তেঁতুলিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে : এবি পার্টি

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিনিধি : অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সংস্কার ও নির্বাচন নিয়ে অযথা বিতর্ক তোলা হচ্ছে, সরকার আন্তরিক হলে মৌলিক সংস্কারগুলো করে ১ বছরের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব।

আজ শুক্রবার বিকেলে এবি পার্টি লক্ষ্মীপুর জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে তারা এ কথা বলেন।

লক্ষ্মীপুর শহরের আলীয়া মাদ্রাসা মাঠে জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্যসচিব চৌধুরী মশিউল আজম সাকিবের সঞ্চালনায় গণসমাবেশে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, লক্ষীপুর আলীয়া মাদ্রাসায় সাবেক অধ্যক্ষ একে এম আবদুল্লাহ, সহকারী সদস্যসচিব সিদ্দিকুর রহমান, আনোয়ার ফারুক, যুক্তরাষ্ট্র কমিটির অন্যতম নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, ঢাকা মহানগর নেতা কেফায়েত হোসেন তানভীরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মজিবুর রহমান মঞ্জু তার বক্তৃতায় আরও বলেন, রাষ্ট্র সংস্কারের কাজ চলমান রেখে দেশে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। সংস্কারের কথা বলে সময়ক্ষেপন করা যাবে না। তিনি বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় আছেন এবং যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সকলকেই ১৬ বছরের খুন দূর্নীতির বিচারে সোচ্চার হতে হবে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জনগনকে সরকারকে জিজ্ঞেস করতে হবে তাদের অধিকার প্রাপ্তির জন্য। সরকার থেকে বরাদ্দ ও উন্নয়ন সম্পর্কে জানতে হবে এবং সরকারের কর্তাব্যাক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সাথে রাজনৈতিক দলের কাছেও জানতে চাইতে হবে সাধারণ মানুষের জন্য তারা কি করবে। শুধু ক্ষমতা পরিবর্তন নয় এবি পার্টির রাজনীতির হল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।

শাহাদাতুল্লাহ টুটুল বলেন, বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশকে খুন গুমের স্বর্গরাজ্য করেছিল, তার থেকে বাদ যায় নাই লক্ষীপুর জেলাও। তাই প্রতিটি ঘটনার বিচার করতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন ফেনী জেলার যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী, প্রচার সম্পাদক হাবিব মিয়াজি,লক্ষীপুর সদর উপজেলা আহবায়ক ইমরান হোসেন রাকিব, জেলা সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, রামগতির সমন্বয়ক মাওলানা সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। গণসমাবেশ শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয় এবি পার্টির নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক