শিরোনাম :
কুমিল্লায় ২৬ দিনে সড়কে ঝরল ৪৪ প্রাণ, আহত ৮৫ আরও বৃদ্ধি পাবে, এমন অংশগ্রহণমূলক উপস্থিতি শিক্ষাঙ্গনে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

অন্যের জমিতে গাছের চারা রোপণ করতে নিষেধ করায় চাচাকে ছুরিকাঘাত

Reporter Name / ৪৩০ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : পৌর শহরের কলেজ রোড পূর্ব সুলতানপুর আবাসিক এলাকায় অন্যের জমিতে গাছ তারা রোপণ করতে নিষেধ করায় ভাতিজার ছুরিকাঘাতে আপন চাচা গুরুত্বর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় পূর্ব সুলতানপুরস্থ মো রহমত আলীর বসতবাড়িতে ঘটনাটি ঘটে।

আহত কর্মচারীর নাম মো রহমত আলী (৪২)। তিনি সতিশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মচারী। সে মরহুম রজব আলীর পুত্র। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রহমত আলী সদর মডেল থানায় হামলাকারীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

গুরুত্বর আহত রহমত আলী জানান, মঙ্গলবার বিকালে আমি বাড়িতে গিয়ে দেখি ডাক্তার আলমগীর সাহেবের জমিতে আমার বড় ভাই মহব্বত আলীর ছেলে ফাহিম মিয়া (১৫) কয়েকটি ফলজ গাছ রোপণ করেছে। তাকে ডেকে এনে আমি জিজ্ঞেস করলাম এই গাছ কে রোপণ করেছে প্রশ্নের উত্তরে সে বলেছে আমি লাগিয়েছি। তখন আমি তাকে বুঝিয়েছি এই জমি প্রায় ২৫ বছর আগে তোর দাদা আলমগীর সাহেবের কাছে বিক্রি করে ফেলেছেন গাছ লাগিয়েছিস কেন? তখন সে বলে আমার জমিতে আমি গাছ লাগিয়েছি পারলে কিচ্ছু করিলাউ। কথা কাটাকাটির এক পযার্য়ে পিছন থেকে ছুরি বের করে আমাকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। কিছুদিন আগে ফাহিম মিয়া ককটেল বোমা তৈরি করার সময় বোমা ফেটে তার বন্ধু লিয়ন এর একটি চোখের মনি উপড়ে যায়। পরে দীর্ঘ একমাস সিলেট মেডিকেলে চিকিৎসা করার পরও চোখটি নষ্ট হয়ে যায়।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি তদন্ত ওয়ালী আশরাফ খান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক