শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিরোধ গড়ে তুলতে হবে : আমিনুল হক 

Reporter Name / ২৬৬ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, চারিদিকে শুনা যাচ্ছে আওয়ামী লীগ নাকি ১০ নভেম্বর দেশে কি করবে?

তারা (আওয়ামী লীগ) বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রস্তুতি নিচ্ছে তারা। আমাদের কে এই আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

তিনি বলেন, বাংলাদেশে কোন সন্ত্রাস নৈরাজ্যকারীর স্হান নেই।কোন স্বৈরাচার ও দুষ্কৃতকারীর স্হান হবে না এই দেশে। কোন চাঁদাবাজ,লুটতরাজ ও দখলদারির স্হান বাংলার মাটিতে নেই।

আমিনুল হক বলেন, যারা গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপরে জুলুম নির্যাতন ও অত্যাচার চালিয়েছে, তারা জনগণের বন্ধু হতে পারে না। তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না।

উপস্থিত সকলের উদ্দেশ্য তিনি বলেন, আপনারাই তো গত গত ১৫ বছরে ভোট দেন নাই। তাহলে তারা (আওয়ামী লীগ) আবার জনগণের বন্ধু হয় কিভাবে? স্বৈরাচার আওয়ামী লীগ গত ১৭ বছরে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন হত্যা করেছে- হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এ দেশ এখন স্বাধীন,সেই স্বাধীন বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জায়গা নেই ।

আজ শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির আয়োজনে রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির বাড়ী ও প্লট মালিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

রুপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ শাহ আলম মোল্লা এর সভাপতিত্বে জনকল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ ফিরোজুল আহসান সভা সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, অলিউল হাসানাত তুহিন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, যুবদল রুপনগর থানার সিনিয়র সহসভাপতি মোঃ নাঈম, স্বেচ্ছাসেবকদল রুপনগর থানার সিনিয়র যুগ্ম আহবায়ক সায়েদুল আলম টুটুল, ৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শমসের ইসলাম জিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক