শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

আশুলিয়ায় ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই

Reporter Name / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলার আশুলিয়ার সিন্দুরিয়া এলাকায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৩ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত চার দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে বুধবার ১০ ডিসেম্বর সকালে।

ভুক্তভোগী কৃষ্ণ চন্দ্র সাহা (৪৪) জানান, তিনি ধামরাইয়ের কুশরা বাজারে ‘জয় কালী স্টোর’ নামে একটি মুদি দোকান পরিচালনা করেন। প্রতিদিনের মতো ওইদিন সকালে মালামাল কেনার জন্য সাভারের নামাবাজারে যাচ্ছিলেন একটি কালো রঙের জ্যাক গাড়ি (রেজি নং- ৮৯৪৮) যোগে। সকাল ৭টার দিকে সিন্দুরিয়া এলাকায় চেকপোস্ট পার হয়ে কিছুদূর গেলে দুটি মোটরসাইকেলে থাকা চারজন মুখোশধারী দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে।

তিনি আরও বলেন, “দুর্বৃত্তরা গাড়ির জানালা দিয়ে অস্ত্র দেখিয়ে আমাকে গুলি করে হত্যার হুমকি দেয়। এরপর আমার ব্যাগে থাকা ১৩ লাখ টাকা এবং আমার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে তারা নয়ারহাটমুখী সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যায়।”

ভুক্তভোগীর ভাষ্যমতে, ছিনতাইকারীদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের সবার মাথায় হেলমেট থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি।

আশুলিয়া থানার উপপরিদর্শক মাহমুদুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক