শিরোনাম :
ইসলামপুরে ১২ কিলোমিটার লম্বা বিএনপির দলীয় পতাকা প্রদর্শন সুনামগঞ্জের মধ্যনগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশঅনুষ্ঠিত সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সসমাবেশ   শাল্লায় মহাসড়কে পিআইসি! সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড় -২ আসনে দুই উপজেলা ও পৌরসভায় বিএনপির প্রচার মিছিল জনবল কাঠামো নীতিমালায় অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন  আশুলিয়ায় ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই পটুয়াখালীর লেবুখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ তেঁতুলিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

উন্নত এবং শান্তিময় বাংলাদেশ গড়তে আমরা লড়াই করে যাবো : এ্যাড.শিমুল বিশ্বাস 

Reporter Name / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন,জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে না আসা পর্যন্ত-একটা উন্নত এবং শান্তিময় বাংলাদেশ গড়তে আমরা লড়াই করে যাবো।

আজ মঙ্গলবার(২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর এভিনিউ ফাইভের ঈদগাহ মাঠে পল্লবী থানা শ্রমিকদলের আয়োজনে গত বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার দেশের জনগণের ওপর জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। হাজার হাজার মানুষকে গুম-খুন ও হত্যা করেছে এবং গত জুলাই-আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে হাজার হাজার ছাত্র- জনতা ও বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে। শহীদ ভাইদের রক্তের এ ঋণ যেন বৃথা না যায়।

বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ছাত্র জনতার গণআন্দোলনে শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি, বিচার প্রক্রিয়াও এ অন্তবর্তীকালীন সরকার শুরু করেনি।

তিনি বলেন, খুনিদের বিচার না করলে শহীদদের আত্মা শান্তি পাবে না,এরজন্য জনগণও আপনাকে আমাকে কখনও ক্ষমা করবে না।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সহ শ্রম বিযয়ক সম্পাদক হুমায়ুন কবির খান,শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম মনজু, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহবায়ক কাজী শসহ আলম রাজা, সদস্য সচিব কামরুল জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন রতন,আব্দুর রহমান, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জমিদার, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক,মন্জুর হোসেন পাটোয়ারী,বশির আহমেদ, সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন পল্লবী থানা শ্রমিকদলের আহবায়ক বশিরুল আলম ও সঞ্চালনা করেন থানা শ্রমিকদল সদস্য সচিব সাফায়াত হোসেন সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক