শিরোনাম :
আওয়ামী লীগের ভোটব্যাংক এখন কার দখলে যাচ্ছে তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুমিল্লা দক্ষিণে বিএনপির সংসদীয় আসনসমূহের সমন্বয়ক হলেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন সুনামগঞ্জে মোটরসাইকেল ছিনতাই, দুই ছিনতাইকারী আটক শহীদ শরীফ উসমান বিন হাদি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত একটি ধর্মান্ধ দল তালিকা করে ৫ই আগস্ট বাসা বাড়িতে হামলা অগ্নিসংযোগ করেছিলো : ফরহাদ আজাদ স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী একক বক্তৃতায় ময়মনসিংহে প্রথম আনন্দ মোহন কলেজের যোবায়ের শামীম সরকারি গাছ কর্তন করায় আটক ২ ফ্যাসিস্ট হোসেন মিয়া কর্তৃক বাড়ির সীমানা দখল করে স্থাপনা নির্মাণ আহত ২
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

উপজেলা পরিষদের ডাক বাংলোতে পবিপ্রবি’র প্রেমিক যুগল আটক

Reporter Name / ২০২ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদের ডাক বাংলোতে পবিপ্রবি’র শিক্ষার্থী এক প্রেমিক যুগলকে আটক করে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রায় এক সপ্তহের ওপরে বসবাসকৃত আটক ওই প্রেমিক যুগল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষার্থী। তারা দু’জনেই ২য়  সেমিস্টারে অধ্যয়নরত। প্রেমিক রাকিব বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী, তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। অপরদিকে প্রেমিকা মাইশার বাড়ি ঢাকায়।

সূত্র জানায়, সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে দুমকী উপজেলা পরিষদের ডাক বাংলোর ভেতরে দুই যুবক-যুবতীকে বসবাস করতে দেখেন উপজেলা পরিষদের কর্মচারীরা। দুমকী নির্বাহী অফিসার শাহিন মাহমুদ এ বিষয় খবর পেয়ে পরিষদ চত্বরে এসে তাদের আটকে রাখেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে খবর দিয়ে ওই প্রেমিক যুগলকে হস্তান্তর করেন ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ জানান, ডাক বাংলোতে কেহ  বসবাস করছে এ বিষয়ে আমি অবহিত ছিলাম না। আর কেয়ারটেকার কে মোবাইলেও পাচ্ছি না। এ বিষয়ে জেলা পরিষদে লিখিতভাবে অবহিত করা হবে।

পবিপ্রবি ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো: জিল্লুর রহমান জানান, আমার প্রক্টর মহোদয় আমাকে বলার পরে আমি গিয়েছিলাম। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আইনানুগ ব্যবস্থা নিবেন। তবে পবিপ্রবি প্রক্টর ড. আবুল বাশার খান মুঠোফোনের কল রিসিভ না করা তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক