শিরোনাম :
রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম দুমকিতে ঈদ সামগ্রী বিতরণ  রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান  চলে গেলেন না ফেরার গন্তব্যে কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ : নূরুল ইসলাম বুলবুল বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

কাজ না করেই প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ

Reporter Name / ৪৩১ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলায় ৬শত ৬৪টি প্রকল্পের প্রায় ২৪কোটি টাকার মধ্যে ১০কোটি টাকার কাজ করা হয়েছে। এসব সরকারী বরাদ্দের প্রায় ১৪কোটি টাকার কাজ না করেই কাজের নামে ভূয়া ভাউচার দেখিয়ে সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা প্রকল্প চেয়ারম্যানের সাথে যোগসাজশ করে সরকারী এ বিশাল অংকের টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের গ্রামীন অবকাঠামো সংস্কার ও রক্ষনাবেক্ষন প্রকল্পের আওতায় এসব কাজ গত ৩০ জুন ২০২৪ ইং তারিখ শেষ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বরাদ্দের টাকা সেতু, কালভাট, হেরিংবন্ড, ইজিপিপি ও বন্যা আশ্রয়ন কেন্দ্র নির্মানে ব্যয় ধরা হলেও সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা প্রকল্প চেয়ারম্যানদের সাথে যোগসাজশ করে সরকারী বরাদ্দের প্রায় ১৪কোটি টাকা লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।

লালমনিরহাট জেলা ত্রান অফিস জানান, লালমনিরহাট সদর উপজেলায় খাদ্যশস্যসহ ৬শত ৬৪টি প্রকল্পের সরকারী বরাদ্দ ২৩কোটি ৩৯লক্ষ ৮হাজার ২৭টাকা ৬৫পয়সা। তবে অভিযোগকারী জানান, এসব প্রকল্পের অধিকাংশের অস্তিত্ব খুৃৃঁজে পাওয়া যায়নি।

সরকারী এসব বরাদ্দের বিশাল অংকের টাকা দিয়ে সঠিক ভাবে কাজ না করে লুটপাটের ঘটনায় লালমনিরহাটের একজন সচেতন নাগরিক লিখিত অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর গুলোতে ইতোমধ্যেই পাঠিয়েছেন বলে তিনি জানান।

অভিযোগকারী জানান, দুদক এ ঘটনায় ১৫ দিনের মধ্যে ব্যবস্হা গ্রহন না করলে তিনি এসব রাষ্ট্রীয় টাকা উদ্ধারে হাইকোর্টে আশ্রয় নিবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে উক্ত অভিযোগ অস্বীকার করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক