শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name / ২৬৪ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
Oplus_0

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে ৩টি মামলায় নগদ চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি উপজেলার জামালপুর ইউনিয়নের দোলান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় দোলান বাজারের ব্যবসায়ী মামা ভাগিনা ষ্টোরের মালিক মো. আব্দুল জলিলকে দুই হাজার টাকা, রাসেল পোল্ট্রি দোকানের মালিক রাইসুল ইসলাম ও সুমন ট্রেডার্সের মালিক মো. ফজলুল হককে এক হাজার টাকা করে দুই হাজার টাকা মোট তিনটি মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় সহ বাজার মনিটরিং করা হয়,কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি আমাদের প্রতিনিধিকে বলেন বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

এ সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানার পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক