শিরোনাম :
রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম দুমকিতে ঈদ সামগ্রী বিতরণ  রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান  চলে গেলেন না ফেরার গন্তব্যে কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ : নূরুল ইসলাম বুলবুল বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা আদায়

Reporter Name / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের একটি ধানক্ষেতের ভেকু দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা ও ভোক্তা অধিকার আইনে ১ জনকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
এলাকাবাসী জানান, ফসলি জমি, ধান ক্ষেত, নদী ও নদীর তীর থেকে রাতের আধারে মাটি ব্যবসায়ীরা নিয়ম নীতি না মেনে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছে। এতে এক দিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপর দিকে নিয়ম নীতি না মেনে এসব স্থান থেকে মাটি কাটায় পরিবেশ হুমকির মুখে পড়ছে,এবং এলাকার জনসাধারণ ব্যপক ক্ষতি হচ্ছে। এসব অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন এর ছৌলাদী গ্রামে গিয়ে ঘটনার সত্যতা পান এবং এ অভিযান পরিচালনা করেন। এসময় জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের সামশুদ্দিন খাঁন এর কন্যা সেবুন নাহার কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ১৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অপর দিকে জামালপুরের বাইশর বাজারে উত্তম কুমার দত্ত(৪৫) পিতা: রঞ্জিত কুমার দত্তকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা লংঘনের দায়ে  ২০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন ভ্রাম্যামাণ আদালত।
ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ আমাদের প্রতিনিধিকে জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন
বেঞ্চ সহকারীর হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলামিন ভূঁইয়া, কালীগঞ্জ থানা-পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক