শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

কুমিল্লায় খুনের বদলা নিতে জেল ফেরত যুবককে গলা কেটে হত্যা

Reporter Name / ৩৪৪ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

শাহাদাত আলম অন্তর : কুমিল্লায় খুনের বদলা নিতে জেল ফেরত যুবককে গলা কেটে হত্যা কুমিল্লায় খুনের বদলা নিতে গিয়ে মো. নাসির (৩৫) নামের জেল ফেরত এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত মো. নাসির পশ্চিম মাঝিগাছা এলাকার শফিকুল ইসলামের ছেলে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ছত্রখিল পুলিশ ফাঁড়ি ইনচার্জ (আইসি) মো. আমিনুল হক। কুমিল্লায় সাজ্জাদ হত্যার আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে

কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪ স্থানীয়রা জানান ২০২২ সালে পশ্চিম মাঝিগাছা এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে মাসুক মিয়াকে হত্যা করা হয়। ওই হত্যা মামলার দুই নাম্বার আসামি ছিলেন পশ্চিম মাঝিগাছা এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. নাসির। ওই মামলায় নাসিরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হলে দীর্ঘদিন জেলা থাকেন তিনি।

কিছুদিন আগে দিনে জামিনে মুক্ত হয়ে জেল থেকে বের হন নাসির। পরে মাসুক মিয়ার স্বজনরা নাসিরকে হত্যার জন্য বিভিন্ন সময় ওঁৎ পেতে থাকতেন। শুক্রবার বিকেলে মাঝিগাছা এলাকায় বাড়ির পাশে একা পেয়ে মাসুক মিয়ার পরিবারের পাঁচ সদস্য নাসিরকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে বাড়ির পাশের একটি ডোবাতে পড়ে যান নাসির। এ সময় মাসুক মিয়ার স্বজনরা নাসিরকে গলা কেটে হত্যা করে মরদেহ রেখে পালিয়ে যান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিবেন বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক