শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

কুমিল্লায় নানা আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ১৪০ Time View
Update : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

আব্দুল মালেক খন্দকার, বিশেষ প্রতিনিধি,কুমিল্লা : কুমিল্লায় বর্ণাট্য র‌্যালী, আলোচনা সভা, রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে আজ বুধবার দুপুরে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি বর্ণাট্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন। উদ্ধোধক ছিলেন মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ভিপি নজরুল ইসলামসহ অন্যরা।

সভায় বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক, তোফায়েল আহাম্মেদ, মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ জেলা ও মহানগর ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক