শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

কুমিল্লার আদালতে ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে পিতার ঘোষণাপত্র

Reporter Name / ১৪২ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : পৃথিবীতে সব চেয়ে সুন্দর মধুর সম্পর্ক হলো পিতা পুত্রের সম্পর্ক। যে সম্পর্কের জন্য পৃথিবীর অন্য সব কিছুই ত্যাগ করতে পারে। কিন্তু সেই সম্পর্ক কতটা তিক্ত হলে একজন পিতা তার প্রিয় সন্তানের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করতে আদালতের দ্বারস্থ হয়। ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কুমিল্লা আদালতে হাজির হন মুরাদনগর উপজেলার নগরপাড় গ্রামের মোঃ মফিজুল ইসলাম ও তাহমিনা বেগম দম্পতি।

তাদের সংসার ৩ ছেলে ও ২ মেয়ে নিয়ে ভালোই চলছিলো। এর মধ্যে দীর্ঘদিন যাবত তাদের ছোট ছেলে নাঈম সরকারকে নিয়ে তারা খুবই বিব্রতকর অবস্থার মধ্যে আছে।

তাদের অভিযোগ ছোট ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা সহ নানা রকম মাদকসেবন করে। এবং প্রতিনিয়ত মা, বাবা সহ পরিবারের সবার সাথে খারাপ আচরণ করে। তার এ আচরনে মা বাবা সহ পরিবারের সবাই অতিষ্ঠ।

এ অবস্থায় পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তারা কুমিল্লা আদালতে এসে ওকিলের মাধ্যমে হলফনামা করে ছেলে নাঈম সরকারের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করে।

এ বিষয়ে মফিজুল ইসলাম বলেন, একজন জন্মদাতা বাবা কতটা নিরুপায় হলে তার আদরের সন্তানের সাথে সব সম্পর্ক ছিন্ন করে আপনারা তা বুঝে নেন। আমি মানুষিক ভাবে খুব বিধ্বস্ত, এর বেশি আর কিছু বলতে চাইনা।

নাঈম সরকারের বক্তব্য জানার জন্য তাকে কল দিলে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক