শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

কুমিল্লার গোমতী নদীর পাড়ে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

Reporter Name / ১৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

আব্দুল মালেক খন্দকার, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের কটক বাজার কবরস্থান সংলগ্ন গোমতী নদীর পাড়ে গত ১ জানুয়ারি থেকে ২ জানুয়ারির মধ্যে যেকোনো সময় মৃত হয় বলে স্থানীয় এলাকাবাসী ধারণা করছেন। কাজী ছবির (৪২) নামক এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত কাজী ছবির পিতা মৃত কাজী নজির, সাং গাজীপুর মধ্যপাড়া, থানা কোতয়ালী মডেল, জেলা কুমিল্লা।

আজ সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। তবে নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক