শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

Reporter Name / ১৫৪ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার (৭ডিসেম্বর) সকালে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় এদুর্ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, আজ শনিবার সকালে আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় ইট বোঝাই একটি ট্রাক্টরকে আল আরাফাহ বাস চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন(১৮) এবং জামালপুর জেলার মোঃ আলী ওরফে সোহেল(৩৫)। পুলিশ বাসটিকে আটক করেছেন।

একইদিন সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ দৌলতপুর এলাকায় সিএনজি এবং বাসের সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ আরো পাঁচজন। আহতরা হলেন উপজেলার বাসরা গ্রামের সোনা মিয়ার স্ত্রী সালেহা বেগম, তার মেয়ে মায়ানুর বেগম, নাতনি জিয়ানা(১০), আয়শা(৮) ও নাতি তানভীর(৫)।আহত সালেহা বেগম জানান, আমার মেয়ে নাতি নাতনিদের নিয়ে ৬দিন আগে বেড়াতে এসেছিল। আজ তাদেরকে কুমিল্লা মেয়ের শশুর বাড়ীতে নিয়ে যাচ্ছিলাম। বড় সড়কে(মহাসড়কে) উঠার সময়ই বাসের সাথে ধাক্কা লাগে। এরপর আর কিছুই মনে নেই।

প্রত্যক্ষদর্শী অটোচালক শাহজালাল ও ফারুক মিয়া জানান, সিএনজিটি ডানে বামে না চেয়েই মহাসড়কে উঠে যায়। বাস চালক জোরে ব্রেক করায় কিছুটা রক্ষা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ শিলা বলেন, সকালে মহানন্দ এলাকার দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আর দৌলতপুরে সিএনজি দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম এবং ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, পৃথক দূর্ঘটনায় অজ্ঞাত নারীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দু’টি বাস এবং সিএনজি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক