শিরোনাম :
ডিসি নন, তিনি যেন জামায়াত নেতা’: সুনামগঞ্জের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সিইসিকে নাছির চৌধুরীর চিঠি পঞ্চগড়ের আটোয়ারিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে গুলিসহ বিদেশী পিস্তল জব্দ   আমতলীতে ৬৫ কেন্দ্রে ভোট গ্রহনে প্রস্তুতি সম্পন্ন নির্বাচনী সহিংসতা মোকাবেলায় সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া  অভয়ার ৩৩ তম জন্মদিনে প্রতিবাদের ঝড় মেলান্দহে জামায়াত ইসলামীর গণমিছিলে মানুষের ঢল জামালপুর-৩ আসনে সিদ্দিকী শুভ’র গণমিছিল মপিওভুক্তিতে অনৈতিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত : সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই : মনিরুল হক চৌধুরী 
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

কুমিল্লার দেবিদ্বার কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Reporter Name / ১৮৮ Time View
Update : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

পারভীন হাজারী, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় কার্টনের ভেতর থেকে একদিন বয়সী কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে ভোষনা হাছানিয়া দারুল উলুম মাদ্রাসার পাশে দেবিদ্বার টু চান্দিনা সড়কের পাশে বারেরা গ্রামে এ ঘটনা ঘটে।

দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এসআই কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নবজাতকের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বারেরা এলাকার তিনজন শিশু সকালে খেজুরের রস সংগ্রহ করতে এসে দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশে একটি কার্টন বক্স দেখতে পায়। পরে তারা খুলে দেখে একটি নবজাতকের মৃতদেহ। শিশুরা এ সময় স্থানীয়দের খবর দিলে তারা এসে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা নবজাতকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এসআই কামরুল হাসান বলেন, ‘খবর পেয়ে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছি। প্রাথমিক অনুসন্ধানে শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক