শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

কুমিল্লাা যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর বিল্লাল গ্রেপ্তার

Reporter Name / ১৯৪ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

প্রধান প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কুমিল্লা জেলা পরিষদ অফিস প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

গ্রেফতার বিল্লাল হোসেন কুমিল্লা নগরীর দুই নম্বর ওয়ার্ডের ছোটরা পূর্বপাড়া এলাকার বসু মিয়া‌র ছেলে। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

ওসি মহিনুল বলেন, ‘যৌথ বাহিনী তাকে (বিল্লাল হোসেন) আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে উল্লেখ করে গ্রেফতার করেছে। পরে আমাদের নিকট হস্তান্তর করেছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তার নামে আগের একাধিক মামলা রয়েছে থানায়।’

পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেনের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এর আগে ২০১৭ সালের হলফনামায় তার বিরুদ্ধে দায়ের করা ২০ মামলার তথ্য উল্লেখ রয়েছে। যার মধ্যে রয়েছে অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক