শিরোনাম :
রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম দুমকিতে ঈদ সামগ্রী বিতরণ  রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান  চলে গেলেন না ফেরার গন্তব্যে কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ : নূরুল ইসলাম বুলবুল বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

কুমিল্লা তিতাস মেডিকেল সেন্টারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ : পরিচালকের বিরুদ্ধে শেয়ার ও আর্থিক অনিয়মের দাবি

Reporter Name / ৩১৯ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার তিতাস মেডিকেল সেন্টারের NICU বিভাগের এক পরিচালক বিজয় চন্দ্র সূত্র ধর প্রতিষ্ঠানের এমডি ডা. লিটন মিয়া, জিএম আবদুল আওয়াল ও অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, তাঁকে শেয়ারের দলিল ও প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত করা হচ্ছে।

বিজয় চন্দ্র সূত্র ধর জেলা প্রশাসক, সিভিল সার্জন, কোতয়ালী মডেল থানার ওসি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে পৃথক অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁর শেয়ারের টাকা (৫ লক্ষ টাকা) এবং দুই বছরের লভ্যাংশ দেওয়া থেকে বিরত রয়েছেন। এ নিয়ে বারবার আলোচনা করলেও তারা কোনো ইতিবাচক সাড়া দেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, তিতাস মেডিকেল সেন্টারের NICU বিভাগে রোগীদের সঙ্গে প্রতারণা করা হয়। ভালো অবস্থায় থাকা নবজাতকদের অযথা NICU-তে রাখা হয়, অতিরিক্ত বিল আদায় করা হয় এবং প্রয়োজনীয় তথ্য গোপন করা হয়। এছাড়া, দালালদের মাধ্যমে মোটা অঙ্কের কমিশনে রোগী সংগ্রহ করারও অভিযোগ রয়েছে।

বিজয় চন্দ্র সূত্র ধর বলেন, “আমি একজন নিরীহ মানুষ, শুধু ন্যায্য পাওনা চেয়েছি। কিন্তু আমাকে অপমান ও হয়রানির শিকার হতে হচ্ছে। সরকারি হস্তক্ষেপ চাই যাতে আমার টাকা ফেরত পাই এবং এই অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়।”

এ বিষয়ে তিতাস মেডিকেল সেন্টারের এমডি ডা. লিটন মিয়া ও জিএম আবদুল আওয়ালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় ভোক্তারা বলছেন, স্বাস্থ্যখাতে এমন অভিযোগ নতুন নয়, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক