শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

কুমিল্লা নগরীতে ছেঁড়া তারে জড়িয়ে আইনজীবীর মৃত্যু

Reporter Name / ৪২৩ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
Oplus_0

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা নগরীতে পথের পাশের ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামের এক তরুণ আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে নগরীর সালাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের নোয়াব মিয়া সর্দারের ছেলে।

সোহাগের ভাগিনা ইকরাম হোসেন জানান, তার মামা দুপুরে স্ত্রীকে চিকিৎসক দেখানোর জন্য বাড়ি থেকে কুমিল্লায় আসেন। নগরীর ঝাউতলা এলাকায় একটি হাসপাতালে চিকিৎসক দেখানো শেষে পরীক্ষার-নিরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় একটি রোগ নির্ণয় কেন্দ্রে যান। সেখানে স্ত্রীকে রোগ নির্ণয় কেন্দ্রের ভেতরে রেখে তিনি বাইরে আসেন। এ সময় সড়কে জলাবদ্ধতার কারণে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মোবাইল ফোনে খবর পেয়ে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সোহাগের মরদেহ দেখতে পান। মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেখ ফজলে রাব্বি জানান, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ভুইয়া জানান, সোহাগ চলতি বছরের মে মাসে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য হন। তিনি খুব ভদ্র ও বিনয়ী ছিলেন। তার অকাল মৃত্যুতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক