শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

কুমিল্লা নগরীর নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

Reporter Name / ২০৭ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : দেশব্যাপী পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় নিউমার্কেটে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চালানো মোবাইল কোর্টে এক দোকানকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (২ নভেম্বর) সকালে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ১৪ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন শ্রী রতন কুমার দত্ত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জোবায়ের হোসেন মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন।

এছাড়াও উক্ত কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস, হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ দেলোয়ার হোসেন এবং জেলা পুলিশ সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।

এ সময় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ সুরক্ষায় এরূপ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক