শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণে মাদকবিরোধী অভিযানে দুই নারীর অর্থদন্ড ও কারাদণ্ড

Reporter Name / ৭৫ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই নারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকেলে উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর দক্ষিণ থানা পুলিশের যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী কামরুন্নাহার (কামু) (৩৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০০ টাকা অর্থদণ্ড এবং সরস্বতী (৪৪) কে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মডেল থানার এস আই জনি কান্তি দে ও এ এস আই রুবেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুয়াগাজীর এ এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষণের প্রমাণসহ দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের নিয়মিত অভিযানের একটি অংশ। আজকে আমরা অভিযান চাকিয়ে ২ জনকে গ্রেফতার করেছি। তাদের কাছে মাদক সেবনের সরঞ্জামাদি ছিলো। এবং একই সাথে তারা মাদক সেবনে অভ্যস্ত এটা তাদের আচার আচরনে পরিলক্ষিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ অনুযায়ী ২ জনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা দিয়েছি। আমাদের প্রত্যেকটি এমন মাদকের স্পটে অভিজান করার ইচ্ছা রয়েছে। আমাদের মোবাইল কোট কার্যক্রম নিয়মিত থাকবে।

এদিকে, এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক