শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় ম্যাচ

Reporter Name / ২৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

আব্দুল মালেক  খন্দকার, কুমিল্লা  : কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন।

সংবাদ সম্মেলনে হাজী ইয়াছিন বলেন, ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় টুর্নামেন্টটি শুরু হবে। খেলাটি টি-টুয়েন্টি ফরম্যাটে হবে। এতে অংশগ্রহণ করবে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মনবাড়িয়া জেলার খেলোয়াররা। টুর্নামেন্টে স্থানীয় ও জাতীয় ক্রিকেট দলের খেলোয়ারাও অংশগ্রহণ করবে। বিনা টিকেটে খেলা উপভোগ করতে পারবে দর্শকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক