শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের আসামি বিপ্লব আটক

Reporter Name / ১৫০ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

খন্দকার আব্দুল মালেক, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হামলাকারী ও বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাশকে আটক করেছে কুমিল্লা কোটবাড়ি ফাঁড়ি পুলিশ।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) কুমিল্লা কোটবাড়ি সংলগ্ন গন্ধমতি এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে তারা তাকে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গেছে।

এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ বলেন, শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দিয়েছে। এসআই লিটন তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে আটক করে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওনের করা মামলায় তাকে আটক করা হয়েছে।

আটকের বিষয়ে এসআই লিটন বলেন, তাকে আটক করা হয়েছে। ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে ২০১৬ সালের ১ আগস্ট নিহত খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি তিনি। ১৬৪ ধারায় তিনি জবানবন্দিও দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময় শিক্ষক ও শিক্ষার্থী মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক