শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

গোমস্তাপুরে নদী থেকে এসএসসি পরীক্ষার্থীর এর লাশ উদ্ধারের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন 

Reporter Name / ২৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নদী থেকে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায়   মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে  রহনপুর পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন এ মানববন্ধনের আয়োজন করে।এতে বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা,  রহনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ চক্রবতী, সাধারণ সম্পাদক মিঠু সরকার, শ্রী গৌতম রায়,সুবোধ দাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা খয়রাবাদ হাজী সদর  আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময়ের হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত: গত ১৩ অক্টোবর  ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তন্ময়(১৭)  নিখোঁজ হয়। নিখোঁজের চারদিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদবপুর ঘাটে মহানন্দা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত  হত্যাকাণ্ড।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক