শিরোনাম :
রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম দুমকিতে ঈদ সামগ্রী বিতরণ  রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান  চলে গেলেন না ফেরার গন্তব্যে কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ : নূরুল ইসলাম বুলবুল বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

Reporter Name / ২২৩ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : ভোলাহাটে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৪ হাজার ৬ শত ৯০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার ৪ অক্টোবর সকাল  দশটার দিকে  উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তাহামিদা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসা: সুবর্না খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা সবুজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার।

অনুষ্ঠান সঞ্চালনায় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আখতারুল ইসলাম। অনুষ্ঠানে প্রতি জন কৃষককে সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০  কেজি,এমওপি সার ১ কেজি,গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ১০ কেজি,ভুট্টা বীজ ২ কেজি, ডিএপি সার ২০ কেজি,এমওপি সার ১০ কেজি,চিনাবাদাম বীজ ১০কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ৫ কেজি,শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি,মসুরবীজ ৫  কেজি,ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ০৫ কেজি,খেসারী বীজ ৮কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ৫  কেজি,অড়হড়বীজ ২ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার ৫ কেজি সার বিতরণ করা হবে। উল্লেখ্য অদ্য তারিখে ২৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ, এমওপি এবং ডিএপি সার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে বাকী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক