শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে আসামীসহ অবৈধ ভারতীয় মোবাইল ও মোটরসাইকেল আটক

Reporter Name / ২৯৬ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : সীমান্তে ০৬ অক্টোবর ২০২৪ তারিখ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শিংনগর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের শাহজাহানপুর গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। টহলদল অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহজাহানপুর গ্রামের বাসিন্দা মোঃ নাফিউল্লা (২৩), পিতা-তোজাম্মেল হক এবং মোঃ ফয়সাল (২২), পিতা-মোঃ মনিরুল ইসলাম চোরাচালানের উদ্দেশ্যে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় মোবাইল বাড়িতে লুকিয়ে রেখেছে। এ প্রেক্ষিতে টহলদল অদ্য ০৬ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর ০১টা ৩০ মিনিটে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে তাদের বাড়ী তল্লাশি করে অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় ৪২টি মোবাইল ও ০১টি মোটরসাইকেল উদ্ধার করে এবং চোরাকারবারীদের আটক করতে সক্ষম হয়। ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ আটককৃত চোরাকারবারীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক