শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্সের নির্বাচনে আবারও সভাপতি আব্দুল ওয়াহেদ

Reporter Name / ২২৯ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষে আবারও বিজয়ী হয়েছে বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদ নেতৃত্বাধীন প্যানেল।

নির্বাচনে এই প্যানেল থেকে সাধারণ সদস্য পদে ১২ জন জয়ী হয়েছেন। অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হয়েছেন।

শনিবার চেম্বার ভবনে সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট সোলাইমান বিশু।

নির্বাচনে জেলা চেম্বারের বর্তমান সভাপতি আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন: মো. আবদুল ওয়াহেদ (৭৯১), মো.খাইরুল ইসলাম (৬৫২), মো.আখতারুল ইসলাম রিমন (৭২৫), মো.মফিজ উদ্দিন (৬৯০),মো. আব্দুল আওয়াল (৬৬১),মো. সৈবুর রহমান (৬৩০), মো.দেলোয়ার হোসেন (৫৯৬),মো.নূর আমিন (৬০৫), মো. আরিফ উদ্দিন ইতি (৬২৭),মো.নাজিবুর রহমান (৬৬৮),মো. আব্দুল বারেক (৬৩২), মো. মনিরুল ইসলাম (৫৯৭)।

অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহযোগী সদস্য পদে আবদুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন,তারা হলেন: মো. শুকুরুদ্দিন (১০৮), মো. বাহারাম আলী (১১৪), মো. উজায়ের হোসেন (১২৩), মো. মিলায়েতুল কোরাইশি (১১২) ও মো. শহিদুল ইসলাম (১০৩)। সাধারণ গ্রুপে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৭৬ জন ও সহযোগী গ্রুপে ১৭৮ জন। চেম্বার ভবনের তৃতীয় তলায় বিভিন্ন বুথে আইনজীবীরা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ভোটারদের ভোট গ্রহণ করেছেন।

নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান অ্যাডভোকেট সোলাইমান বিশুসহ অন্যরা ভোট মনিটরিং করেছেন। এসময় জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

এ ছাড়াও বুথসহ চেম্বার ভবনের আশপাশে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র ৫ জন প্রতিনিধি ভোট পর্যবেক্ষণে ছিলেন। তারা হলেন: মো. মাহমুদুর রহমান মিলন, মো. হাসান আলী,মো. আব্দুল মান্নাফ,এএম আরিফ উল কবির ও আব্দুল্লাহ ফারুক। ভোটকে ঘিরে পুরাতন বাজার মোড় হতে চেম্বার ভবন পর্যন্ত ছিল ব্যবসায়ীদের ভিড়। বন্ধ ছিল সেখানকার বেশ কিছু দোকানও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক