শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান

Reporter Name / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : তাবলীগ জামাত দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ’কে পাঁচ দিনের জোড়ে, বিশ্ব ইজতেমায় আসার দাবীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সাদপন্থিরা।

সোমবার (০২ ডিসেম্বর) সকালে নিজামুদ্দীন বিশ্ব মার্কাজের অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের মূলধারার সাথীদের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ মার্কাজ জেলা আমীর মোজাম্মেল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করেন, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। প্রায় একশত বছর আগে ভারতের দিল্লীস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ হতে হয়রত মাওলানা ইলিয়াছ (রহ:) রসুলুল্লাহ (সাঃ) ও ছাহাবা (রা।) এর তরীকার অনুসরণে এ মেহনত শুরু করেন। বর্তমানের উক্ত নিজামুদ্দীন বিশ্ব মার্কাজ মসজিদ হতে বিশ্ব আমীর হযরত মাওলানা সাদ কান্দলভী (দাংরা) এর মাধ্যমে এটি সমগ্র বিশ্বে পরিচালিত হচ্ছে। নিজামুদ্দীন বিশ্ব মার্কাজকে যাঁরা অনুসরণ করছেন তাঁরাই আসল তাবলীগওয়ালা। কোন যৌক্তিক কারণ ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর মাওলানা সা’দ (দাঃবাঃ) বাংলাদেশে আসতে পারছেন না। গত ৭ বছর যাবৎ তারা কোরআন ও হাদিসের আলোকে তার মূল্যবান বক্তব্য শুন্য থেকে বঞ্চিত হয়েছেন। পূর্বে তিনি বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন। আখেরি মোনাজাত পরিচালনা করেছেন। তিনি সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন। আসন্ন বিশ্ব ইজতেমায় বিশ্ব আমীর হযরত মাওলানা সাদ (দাঃবাঃ) পাঁচ দিনের জোড়ে, বিশ্ব ইজতেমায় বাংলাদেশে আসতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মার্কাজ সূরা ফায়সাল সদস্য মহিউল আলম (স্বপন) সূরা ফায়সাল সদস্য মাওলানা আব্দুল্লাহ, সূরা সদস্য আসিফুল বাবু, সূরা সদস্য রেজাউল করিম, প্রফেসর আকবর আলী সহ মাওলানা সাদপন্থী অনুসারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক