শিরোনাম :
ডিসি নন, তিনি যেন জামায়াত নেতা’: সুনামগঞ্জের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সিইসিকে নাছির চৌধুরীর চিঠি পঞ্চগড়ের আটোয়ারিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে গুলিসহ বিদেশী পিস্তল জব্দ   আমতলীতে ৬৫ কেন্দ্রে ভোট গ্রহনে প্রস্তুতি সম্পন্ন নির্বাচনী সহিংসতা মোকাবেলায় সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া  অভয়ার ৩৩ তম জন্মদিনে প্রতিবাদের ঝড় মেলান্দহে জামায়াত ইসলামীর গণমিছিলে মানুষের ঢল জামালপুর-৩ আসনে সিদ্দিকী শুভ’র গণমিছিল মপিওভুক্তিতে অনৈতিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত : সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই : মনিরুল হক চৌধুরী 
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ১৮৯ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি  : চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনে দেশের বহুল প্রচারিত পাঠক প্রিয় “জাতীয় দৈনিক ভোরের চেতনা” পত্রিকার ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার ১৫ নভেম্বর সকাল ১১টার দিকে জেলার বিশ্বরোড মোড়স্ত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর হলরুমে “দৈনিক ভোরের চেতনা” পত্রিকার ২৬ বছরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি, রিপন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শাওন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান রবিউল ইসলাম, মহাসচিব , শাহীন আকতার, সিনিয়র ভাইস-চেয়ারম্যান, আকতারুজ্জামান, যুগ্ম মহাসচিব জমশেদ আলী শান্ত, মুনিরুল ইসলাম (মুনির)।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন , ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম জাকারিয়া নাচোল প্রতিনিধি শাহীন আলম, সদর উপজেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সদস্য মাহিদুল ইসলাম ফরহাদ, বিপ্লব হাসান, মোঃ আব্দুল্লাহ, প্রমুখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

কেক কাটার আগে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম কিবরিয়া শাওন বলেন-আজকে “দৈনিক ভোরের চেতনা” পত্রিকার জন্য একটি অনন্য দিন। আমাদের জাতির জন্য এটি একটি গর্বের ব্যাপার। বর্তমান অনলাইন মিডিয়ার যুগে যখন ছাপা পত্রিকা টিকে থাকা কঠিন, সে অবস্থায় দুই যুগেরও বেশি সময় ধরে প্রকাশিত হচ্ছে পত্রিকাটি, এটি আমাদের জন্য একটি গৌরবের ব্যাপার। বাংলাদেশের জনগণের অকথিত কথা, ভবিষ্যৎ বংশধরদের আগামী দিনের সম্ভাবনার কথা, অজানা কথা পত্রিকাটি প্রকাশ করে আসছে এবং আগামীতে করবে এই কামনা করে এর কলাকুশলী, সাংবাদিক, চিত্রগ্রাহক এবং সম্পাদকসহ আমার পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি”।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, দীর্ঘ ২৬ বছর পত্রিকা কর্তৃপক্ষ যে ধৈর্যের সাথে প্রকাশনা অব্যাহত রেখেছেন তা অবশ্যই গর্বের! তিনি বলেন, দেশে অপসাংবাদিকতা চলছে। তা প্রতিরোধ করতে গণমাধ্যম কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। সাংবাদিক সমাজের ঐক্য না থাকার কারণে নিজেদের সমস্যার সমাধান করা যাচ্ছে না এবং ঐক্যবদ্ধ ভাবে সরকারের কাছে দাবী-দাওয়া দিতে পারছে না।

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম, দেশে সাংবাদিকতার মর্যাদা সমুন্নত করতে সকল স্তরের সাংবাদিকদের ঐক্য গড়ার আহ্বান জানান।

বক্তৃতা শেষে কেক কেটে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করেন যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শাওন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম জাকারিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক