শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ২৩৫ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Oplus_0

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি  : ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ২০২৪ পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার(৭ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার ২৮নং গোয়াবাড়ি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের ১ম পর্বে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াবাড়ি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ কিশোর-কিশোরী ক্লাবের ফিল্ড অফিসার মোঃ নওরোজ হুদা, ক্লাবের জেন্ডার প্রোমটার মোঃ আব্দুল কাদের ও অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার শ্রী লক্ষণ চন্দ্র দাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোবারকপুর কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক সমর কুমার দাস ও আবৃতি শিক্ষক মোঃ মামুনুর রশিদ।

শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক