শিরোনাম :
ইসলামপুরে ১২ কিলোমিটার লম্বা বিএনপির দলীয় পতাকা প্রদর্শন সুনামগঞ্জের মধ্যনগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশঅনুষ্ঠিত সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সসমাবেশ   শাল্লায় মহাসড়কে পিআইসি! সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড় -২ আসনে দুই উপজেলা ও পৌরসভায় বিএনপির প্রচার মিছিল জনবল কাঠামো নীতিমালায় অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন  আশুলিয়ায় ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই পটুয়াখালীর লেবুখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ তেঁতুলিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৮৬ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার

Reporter Name / ১৫২ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র অভিযানে ৮৬ কেজি গাঁজাসহ দু’জন আটক হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পার কালিনগর মিরের চরা এলাকায় অভিযান চালিয়ে তিনটি বস্তার ভিতর থেকে ৮৬ কেজি গাঁজা জব্দ করে (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিকদল। এসময় দু’জনকে হাতেনাতে আটক করলেও জড়িত আরও দু’জন পালিয়ে যায় বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক হওয়া দু’জন হলো, একই এলাকার আব্দুর রউফের ছেলে, মোঃ লালন (৪২) ও বকুলের স্ত্রী, মৃত- তাসলিমের মেয়ে, মোসাঃ সাহানাজ ওরফে টিয়া (৩৫)।

আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন “ক” সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। উপপরিচালক জনাব মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের আমার নেতৃত্বে একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এইসব জব্দ করতে সক্ষম হই।

ইলিয়াস হোসেন তালুকদার আরও জানান জব্দকৃত আলামত সম্পর্কে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে, জিজ্ঞাসাবাদে তারা পরস্পর-পরস্পরের যোগ সাজসে একত্রে গাঁজার ব্যবসার কথা স্বীকার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক