শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণ

Reporter Name / ২১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ এবং আহতদের স্মরণ করল চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ। বুধবার (২৭ নভেম্বর) এ উপলক্ষে কলেজের ক্লাসরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

মূখ্য আলোচক হিসেবে ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীম আহমেদ। সূচনা বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শবনম মোস্তারী।

অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়া ও গীতাপাঠের মাধ্যমে। বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে শিক্ষার্থীরাও বক্তব্য রাখে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক শরিফা রহমান সুইটি এবং হিসাববিজ্ঞানের প্রভাষক মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সফল করার জন্য কলেজের সকল বর্ষের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক