শিরোনাম :
ইসলামপুরে ১২ কিলোমিটার লম্বা বিএনপির দলীয় পতাকা প্রদর্শন সুনামগঞ্জের মধ্যনগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশঅনুষ্ঠিত সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সসমাবেশ   শাল্লায় মহাসড়কে পিআইসি! সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড় -২ আসনে দুই উপজেলা ও পৌরসভায় বিএনপির প্রচার মিছিল জনবল কাঠামো নীতিমালায় অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন  আশুলিয়ায় ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই পটুয়াখালীর লেবুখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ তেঁতুলিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name / ১৫৩ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় কলেজের ক্লাসরুমে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ১৯৭১ সালে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সকলকে গভীরভাবে অনুধাবন এবং শিক্ষার্থীদের তাঁদের নির্দেশিত পথে সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মুহাম্মদ ইনসান আলী। শহিদ বুদ্ধিজীবী দিবস স্মরণে প্রবন্ধ পাঠ করেন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু রায়হান।

প্রবন্ধের বিষয়ের উপর আরও বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র শীল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং দোয়া পরিচালনা করেন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ওমর ফারুক। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

এর আগে শিক্ষার্থীদের দ্বারা পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক