শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

চাকরি পূর্ণবহাল ও অপসারণের দাবীতে মিছিলে মিছিলে উত্তাল সুনামগঞ্জ হাসপাতাল

Reporter Name / ৪৩২ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে বিভিন্ন পদে কর্মরত ৬৪ জন আউট সোসিং কর্মচারীকে চাকরিচ্যূত করায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান স্বপন ও আর এমও ডাঃ রফিকুল ইসলামের অপসারণ এবং আউটসোর্সিং কর্মীদের কর্মস্থলে পূর্ণবহালের দাবীতে ষষ্ঠদিনের মতো অবস্থান কর্মসূচী ও মিছিলে মিছিলে উত্তাল সুনামগঞ্জ সদর হাসপাতাল।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় আউটসোর্সিংয়ের কর্মচারীরা তাদের ন্যায্য দাবী আদায়ে শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল হাসপাতালে প্রবেশ করে অবস্থান কর্মসূচীতে অংশ নিয়েছেন। কিছুক্ষণ পর বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম অবস্থান কর্মসূচীতে অংশগ্রহন করে আন্দোলনকারীদের দাবী দাওয়া শুনে হাসপাতাল ত্যাগ করেন।

জানা যায়, চাকরিচ্যুত কর্মচারীরা গত কয়েকদিন যাবৎ হাসপাতালের সামনে তাদের আন্দোলন কর্মসূচী চালিয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কেউ তাদের খোজঁখবর নিচ্ছেন না বলে অভিযোগ চাকরিচ্যুতদের।

অবস্থান কর্মসূচীতে এ সময় বক্তব্য রাখেন মিজানুর রহমান, জাহির আলী খান, তাজিদুল ইসলাম, আব্দুস শহীদ,রুজিনা বেগম, সখিনা বেগম, তৌহিদ মিয়া, শাহিনা আক্তার কলি, তামান্না আক্তার, আসমা বেগম প্রমুখ।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, সারাদেশের ন্যায় আউট সোর্সিংয়ে ২০১৭ সাল থেকে টেন্ডার প্রতিক্রিয়ার মাধ্যমে হাসপাতালে বিভিন্ন পদে এই ৬৪ জন কর্মচারী চাকুরীতে যোগদান করেছিলেন । চলতি বছরে চাকুরীর মেয়াদ থাকার পরও তিন মাসের বকেয়া বেতন পাওনা থাকার পরও এই দুই কর্মকর্তার অনৈতিক ঘুষ দিতে রাজি না হওয়াতে আমাদেরকে চাকুরীচ্যুত করা হয়েছে বলে তারা জানান। আরো বলেন নতুন করে জনপ্রতি নগদ ১ লক্ষ টাকা দিলে আমাদেরকে চাকরিতে পূর্ণবহাল করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক