শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

চৌদ্দগ্রামের হোসেন পুরে দুটি দিঘী থেকে চাষকৃত বিভিন্ন প্রজাতির প্রায় ১ কোটি টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে

Reporter Name / ৩১৯ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : ভারতীয় বন্যার পানি ডাকতিীয়া নদীর উপর দিয়ে এসে চৌদ্দগ্রাম উপজেলার নীচু এলাকা প্লাবিত। পানিতে ভেসে গেছে দুটি দিঘীর ৭ মেট্রিক টন মাছ ভেসে গেছে, যার মুল্য মূল্য ১ কোটি টাকা।

চৌদ্দগাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়রে ডুমুরিয়া গ্রামেরে সলিম উদ্দীনের ছেলে আমান উল্লাহ ও তার ভাই আহছান উল্লাহ একই এলাকার হোসেন পুরে দুটি দিঘীতে প্রায় দুই বছর যাবৎ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিল বন্যার পানিতে চাষকৃত বিভিন্ন প্রজাতির ৭ মেট্রিক টন মাছ ভেসে গেছে। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে।
আজ সোমবার সরজমিন গিয়ে মৎস্য চাষি আহছান উল্লাহ জানায় বন্যায় আমাদের সব শেষ হয়ে গেছে। চোখের পলকে আমার দীর্ঘ দিনের কষ্টার্জিত মাছের খামার নিমিষেই শেষ হয়ে গেল। আমার আর কিছুই রইল না। পথে বসে গেলাম। ব্যাংক ঋণ, কর্মচারীদের বেতন, ফিড ও ওষধ কোম্পানির বকেয়া টাকা কিভাবে পরিশোধ করবো জানিনা। হাউমাউ করে কান্না জড়িত কন্ঠে কথা গুলো বলছিলেন মৎস্য চাষী আমান ইল্লাহ ও তার ভাই আহছান উল্লাহ।  তারা আরো বলেন, ব্যাংক লোন, আত্মীয় স্বজন থেকে ধার নিয়ে ও নিজের কাছে যা ছিল সবকিছুই খামারে বিনিয়োগ করেছি। প্রায় ২৪০ একর জায়গায় বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন করে আসছি। আলহামদুলিল্লাহ ভালো ভাবে আমার ব্যবসা চলছিল। বন্যার আগে কোটি টাকার মালিক ছিলাম, আর এখন আমরা দেনাদার।
উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম জানান, বন্যায় চৌদ্দগ্রামে মৎস্য ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা, সচিব ও মহাপরিচালক চৌদ্দগ্রাম পরিদর্শন করেছেন। ওই সময় আমরা প্রস্তাব করেছিলাম ব্যাংক লোন ছয় মাস থেকে এক বছর না নেয়া হয়, এবং স্বল্প সুদে ঋণ দেয়া হয়। এ ছাড়া মৎস্য চাষে উপকরণ দ্রুত সময়ে দেওয়া হয় যাতে করে তারা আবারও মাছ চাষে মনোযোগী হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক