শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

ছেলের খোঁজে ঢাকায় হতভাগা বাবা!

Reporter Name / ৫১২ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

মোঃ আল-আমিন বিশ্বাস, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : ছেলের ছবি বুকে নিয়ে সুদূর ভোলা থেকে টিএসসিতে যান এক হতভাগা বাবা। খুঁজছেন হারিয়ে যাওয়া ছেলেকে। বুকের ধন বেঁচে আছে নাকি মরে গেছে তাও তার জানা নেই তার।

গত জুলাই মাসের শুরু থেকেই দেশে কোঠা বিরোধী আন্দোলন শুরু হয়। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে উত্তাল থেকে আরো উত্তাল হয়ে উঠে আন্দোলন। তখন আর নিজেকে স্থির রাখতে পারেনি সাইমুন। শুধুর ভোলার চরফ্যাসনের জিন্নাগর ইউনিয়ন থেকে ছুটে যায় ছাত্র আন্দোলনে শরিক হওয়ার জন্য। আন্দোলনের জেরে সরকার প্রধান পদত্যাগ করে পালিয়ে গেলেও ছেলে বিজয় নিয়ে এখনো বাড়ি ফিরে আসেনি। আর কথা হয়নি, যোগাযোগ হয়নি পরিবারের সাথে। কারণ ৫ আগস্ট ছেলের সাথে সর্বশেষ কথা হয়েছিল পরিবারের। তখন জানতে পারেন ছেলে সাইমুনের পায়ে গুলি লেগেছে।

এরপর থেকে আর কোন যোগাযোগ হয়নি। তখন থেকেই বিভিন্নভাবে যোগাযোগ করার বা খোঁজার চেষ্টা করেন ছেলেকে। এখনো জানতে পারেন নি ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে? অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন বাবা-মাসহ পরিবারের সবাই সাইমুনের খোঁজে দিশেহারা বাবা ইসমাইল ও তার পরিবার। তাইতো ছেলের সন্ধানে ভোলার চরফ্যাসন থেকে ছুটে গেছেন ঢাকায়।

সাইমুন এর বাবা জানান, আন্দোলনের যোগ দিতে ঝগড়া করে গত ১৬ জুলাই ঢাকায় যান সাইমুন। ছেলেকে না পেয়ে পরিবারের সবাই রয়েছেন ভীষণ চিন্তায়। নেই চিরচেনা হাসিখুশি পরিবেশ। ছেলের সন্ধান পেতে চলছে বাবার হাপিত্যেশ। খুঁজে পেতে সকল দেশবাসির সহযোগীতা চেয়েছেন।

২ ছেলে আর ২ মেয়ে নিয়ে ইসমাইলের সংসার। ৪ ভাই- বোনের মধ্যে সাইমুন তৃতীয়। কলেজ পড়ুয়া সাইমুনের বাড়ি ভোলার চরফ্যাসন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক