শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

জনবল কাঠামো নীতিমালায় অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন 

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ও বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স ৩য়/৪র্থ শ্রেণীর কর্মচারীদের জনবল কাঠামো নীতিমালা অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জগদল ডিগ্রী কলেজের কর্মচারিগন জেলা কমিটির ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে অনার্স মাস্টার্স কোর্স এর বৈধ নিয়োগপ্রাপ্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জনবল কাঠামো এমপিও নীতিমালায় অন্তর্ভুক্তকরণ সহ এমপিওভুক্তি প্রদানের জোর দাবি জানান। এবং দাবি মানা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

পরে শিক্ষা উপদেষ্টা বরাবরে  একটি স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসকের হাতে তুলে দেয়া হয়।

এ সময় তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজু মিয়া, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী ফেডারেশন জেলা কমিটির সভাপতি জিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক