শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

জমে উঠেছে নিউমার্কেটে একদিকে ঈদের কেনাকাটা, অন্যদিকে দাওয়াত ইফতার পার্টি

Reporter Name / ১২৪ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সমরেশ রায় ও শম্পা দাস,কলকাতা, পশ্চিমবঙ্গ : যত ঈদ এগিয়ে আসছে, জমে উঠেছে ঈদের কেনাকাটা, অন্যদিকে বিভিন্ন এলাকায় চলছে দাওয়াত ইফতার পার্টি।

কলকাতা নিউ মার্কেট হকার্স ইউনিয়নের উদ্যোগে , ১১ই মার্চ ঠিক বিকেল সাড়ে পাঁচটায়, নিউ মার্কেট সংলগ্ন এলাকায় , যখন সবাই ঈদের কেনাকাটায় ব্যস্ত, এই মুহূর্তে আয়োজন করেছেন দাওয়াত ইফতার পার্টি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, প্রতি বছরের ন্যায় এ বছরও নিউমার্কেট হকার্স ইউনিয়ন এই দাওয়াত ইফতার এর আয়োজন করেছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিধায়ক ও প্রেসিডেন্ট মদন মিত্র, সাংসদ মালা রায়, মন্ত্রি স্বর্ণ কমল সাহা, এক্স কাউন্সিলর মুক্তার আহমেদ, জেনারেল সেক্রেটারী শইফ আলী, অ্যাডভাইজার এম ডি বাচ্চু হালদার ও এমডি হোসেন। ট্রেজারার মান্না ও হুমায়ুন খান। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ সাদিক ও মুকেশ সিং জাহিদ হুসেন, জয়েন্ট সেক্রেটারি তারিক সাব্বা সহ সকল ইউনিয়নের সদস্যরা।

প্রতিবছরের ন্যায় শুধু হকার ইউনিয়নের মধ্যেই যে এই দাওয়াত ইফতার পার্টির আয়োজন তা নয়, পথ চলতি মানুষ থেকে শুরু করে, যাহারা নিউমার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন তাদেরকেও দাওয়াতের ব্যবস্থা করলেন, জনবহুল মার্কেটে বসানোর জায়গার অভাবে তারা খাবারের পার্সেল হাতে তুলে দিয়েছেন, মহিলা থেকে পুরুষ কেউ বাদ যাননি, এমনকি আয়োজনেরও ত্রুটি ছিল না, ফলমূল থেকে শুরু করে জল তেলেভাজা সহ অন্যান্য সামগ্রী আয়োজনও ছিল। এই অনুষ্ঠানের সর্ব ধর্মের মানুষই উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে একটি কথাই বললেন, আমাদের উদ্যোগ হলেও যাহার অনুপ্রেরণায় এরকম একটি জায়গায় দাওয়াত ইফতারের আয়োজন করেছি, যিনি সকল মানুষের কথা ভাবেন, যিনি সকল ধর্মের মানুষের কথা ভাবেন, তিনি আমাদের সবার প্রিয় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।, আজ আমরা খুশি, এবং নিউমার্কেট বাসিরাও খুশি, দাওয়াত ইফতার হল মেলবন্ধন সৃষ্টি করা। অপরের সাথে মেলবন্ধনের মধ্য দিয়ে বার্তা পৌঁছে দেয়া, সকল ধর্মের মানুষের শান্তি কামনা করা, উভয়ের মধ্যে বিভেদ সৃষ্টি না করে এক কাছে টেনে নেয়া। তাই আজকের এই মঞ্চ থেকে সকলকে আমাদের দাওয়াত ইফতারের শুভেচ্ছা ও ভালবাসা জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক