শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

জাতির সকল ক্লান্তি লগ্নে বিএনপি জনগণের পাশে ছিল এবং থাকবে : আমিনুল হক

Reporter Name / ৩২৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়বো উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন,বিএনপি জনগণের দল- জনগণকে সাথে নিয়েই বিএনপি রাজনীতি করে এবং জাতির সকল ক্লান্তি লগ্নে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

আজ মঙ্গলবার ( ২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবী থানা যুবদলের উদ্যোগে পল্লবীর ৭ নম্বর সেকশনজুড়ে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণকালে আমিনুল হক তার বক্তব্যে এসব কথা বলেন।

 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না,দেশের প্রতিটি জায়গাতেই দেশের জনগণকে বঞ্চিত করে তারা তাদের নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত সময় কাটিয়েছে। পক্ষান্তরে গত ১৭ বছরেও বিএনপি জনগণের পাশে ছিল এবং বর্তমানেও বিএনপি জনগণের পাশে থেকে কাজ করছে, দেশে যখনই কোন মহামারী, কোন দূর্যোগ, কোন বন্যা, করোনাকালীন কঠিন সময় এসেছে, সেই সময়কালেও বিএনপির নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে দাড়িয়েছে। কারন বিএনপি জনগণের দল, জনগণের পাশে থাকাই বিএনপির লক্ষ্য।

আমিনুল হক বলেন, ডেঙ্গু রোগে আক্রান্তদের জন্য যদি রক্তের প্রয়োজন হয়,সেই রক্তের জন্য আমাদের দল- বিএনপির পক্ষ থেকে একটি ওয়েবসাইট খোলা রয়েছে এবং এতে হট লাইন ও নাম্বার দেয়া রয়েছে। আমাদের কাছে অসংখ্য রক্ত দানের ডোনার রয়েছে,ডেঙ্গু রোগে আক্রান্ত কারও রক্তের প্রয়োজন হলে তাৎক্ষণিক আমরা তাদের কাছে রক্ত পৌঁছে দিবো।

 

এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী,সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন,পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, আব্দুর রহমান, রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, শেখ হাবিবুর রহমান হাবিব, যুবদল পল্লবী থানার সভাপতি হাজী নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বাপ্পি, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক