শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

জামালপুরে দখলকৃত জমি ফিরে পেতে মানববন্ধন

Reporter Name / ৫১৯ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে দখল কৃত সাধারণ মানুষের বসতি জমি ফিরে পেতে ও দোষী ব্যক্তিদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভূমি মালিক ও এলাকাবাসী।

আওয়ামী লীগ সরকারের আমলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান স্থাপনের জন্য নাওভাঙ্গা চর ও ব্রহ্মপুত্র নদ দখলে নিয়ে ভরাট করে।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টায় পৌর শহরের নাওভাঙ্গা চর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম ও জমির মালিক জুসনা, হালিমা, শেখ ফরিদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের এখানে ৪০০পরিবারের বসতি ছিলো। সবাইকে জোরপূর্বক উচ্ছেদ করে দখল করে নেতারা। আমাদের একটি টাকাও দেয় নাই। আমরা কোনমতে ভাড়া বাসায় থেকে অর্ধাহারে দিন যাপন করছি। এখন আমাদের জমি আমরা ফিরে পেতে চাই। আর যারা এই কাজের সাথে জড়িত তাদের শান্তি চাই।

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান বলেন, নাওভাঙ্গা চরের যারা ক্ষতিগ্রস্ত রয়েছে, অবৈধ দখলদারের কবলে পড়ে যারা জমি হারিয়েছে তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সে বিষয়টি তদন্ত করে দেখবো যে তাদের কোন সার্থ আছে কিনা। যদি তাদের সার্থ বিঘ্নিত হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আর নদীর নাব্যতা হারানোর বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে উর্ধতন কর্তৃপক্ষের নজরে আনবো। নদীর নাব্যতা যেনো পূর্বের অবস্থায় ফিরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক