শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় হাবিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের ৫নং চর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি এ অভিযান পরিচালনা করেন।
মাটি ব্যবসায়ী হাবিবুর রহমান ওই এলাকার মৃত বারেকের ছেলে।

জানা যায়, দীর্ঘ দিন ধরে ফসলী জমি, ব্রহ্মপুত্র নদ ও নদের তীর থেকে নিয়মিতভাবে অবৈধ বালু উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় বালু খেকোরা। এতে উর্বরতা হারাচ্ছে ফসলী জমি।

মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে হাবিবুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক