শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন

জামালপুরে বর্নিল আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

Reporter Name / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। এ সময় নানা আয়োজন ও বর্নিল সাজে সেজেছে বশেফমুবিপ্রবি ক্যাম্পাস।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মেলান্দহ উপজেলার বশেফমুবিপ্রবিতে শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো.আনোয়ারল আজিম আখন্দ বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেফমুবিপ্রবির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবুল কালাম আজাদ, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ ও জেলা পুলিশ সুপার মুহম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে দুই শিক্ষার্থীকে প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া ২০২১ ও ২০২২ সালের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিকেলে শুরু হয় জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের উপর সাংস্কৃতিক পরিবেশনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক