শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ 

Reporter Name / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে এক মাদ্রাসা ছাত্রীকে (৯) ধর্ষনের অভিযোগ উঠেছে।

গত (৩ নভেম্বর) দুপুর ১টা দিকে উপজেলার চর পলিশা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এই ঘটনায় বুধবার (৬ নভেম্বর) রাতে ওই শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মামলার আসামি হলেন ওই এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে জাবেদ আলী (৫৫)।

 

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্থানীয় এক কওমী মাদ্রাসার ক্লাস শেষ বাড়ি ফিরছিলেন ওই শিশু শিক্ষার্থী।

(৩ অক্টোবর) রবিবার বাড়ি ফেরার পথে অভিযুক্ত জাবেদ আলীর বাড়ির সামনে পৌঁছালে ওই মাদ্রাসা ছাত্রীর পথরোধ করে খাবারের প্রলোভন দেখিয়ে তাকে ঘরে তুলে নিয়ে যায়। অভিযুক্তের বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় শিশু শিক্ষার্থীর ডাক-চিৎকার দিলে বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে অভিযুক্ত পালিয়ে যায়। পরে কান্নাকাটি করে রক্তাক্ত জামা-কাপড় নিয়ে বাড়িতে পৌঁছে পরিবারকে বিষয়টি জানায়। পরিবার প্রাথমিক চিকিৎসায় ওই ছাত্রীকে বাড়িতে রাখে। শারীরিক অবস্থার অবনতি হলে ঘটনার পরের দিন সোমবার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসার জন্য চেষ্টা করে ব্যর্থ হলে ভুক্তভোগী পরিবার মামলা করে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, ধর্ষনের অভিযোগ জানার সাথে সাথেই আসামিকে গ্রেপ্তারের অভিযান চালানো হয়েছে। আসামী পলাতক রয়েছে। খুব দ্রুতই আসামীকে গ্রেপ্তার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক