শিরোনাম :
ইসলামপুরে ১২ কিলোমিটার লম্বা বিএনপির দলীয় পতাকা প্রদর্শন সুনামগঞ্জের মধ্যনগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশঅনুষ্ঠিত সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সসমাবেশ   শাল্লায় মহাসড়কে পিআইসি! সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড় -২ আসনে দুই উপজেলা ও পৌরসভায় বিএনপির প্রচার মিছিল জনবল কাঠামো নীতিমালায় অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন  আশুলিয়ায় ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই পটুয়াখালীর লেবুখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ তেঁতুলিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

ডেমরায় বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৫৫ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :‌ ঢাকা—৫ আসন এলাকায় শুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে রাজধানীর ডেমরায় নেতাকর্মীদের নিয়ে বিএনপির যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮অক্টোবর) বিকেলে ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ডের ডগাইর বাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. নুর হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ঢাকা ৫ আসন বিএনপির প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবদুল হাই পল্লব, ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম,সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান,ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল হাশেম মোল্লা ও ডেমরা-যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অগ্রনী ভূমিকা পালনকারী ছাত্রযুুবকদের মনোনীত ব্যাক্তিত্ব ফেরদৌস হোসেন রনি সরকার।

সভায় নবী উল্লাহ নবী বলেন, ছাত্রজনতার গণআন্দোলনের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী স্বৈরশাসনের পতন হয়েছে। তাদের জুলুম অত্যাচার সমাজে আর কোনদিন সংঘঠিত হওয়ার সুযোগ নেই। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ইস্পাত—দৃঢ় ঐক্য গড়ে তোলার আহবান জানান বিএনপির এ নেতা।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি নেতা কবির হোসেন খান, জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন মেম্বার, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান, মো. অহিদুল ইসলাম, মো. আওলাদ হোসেন, মো. ফারুক আহমেদ সাদু, ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক মো. দুলাল ভুইঁয়া, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারোয়ার লিটন, সাধারন সম্পাদক জাকির হোসেন, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিবুল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, ডেমরা থানার যুবদল নেতা ড. রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মো. মনির মুন্সি, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মানিক, ডেমরা থানা শ্রমিক দলের আহবায়ক মো.আবদুল কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ রানা, ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব তৈফিকুর রহমান শাওন, ডেমরা থানা কৃষকদলের সভাপতি মো. শ্যামলসহ থানা ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক