শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমানের অপসারণের দাবীতে মানববন্ধন

Reporter Name / ৪৮৮ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমানের অপসারণ এবং আউট সোসিংয়ে কর্মরতদের চাকরি পূর্ণবহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবীতে মানববন্ধন কমসূচী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার দ্বিতীয় দিন সকাল ১১ টায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল সুনামগঞ্জের সকল আউট সোসিং কর্মচারীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কমসূচীতে বক্তব্য রাখেন, আউট সোসিং কর্মচারী জাহের আলী, মিজানুর রহমান, আব্দুস শহীদ, সকিনা বেগম, রোজিনা বেগম, সালমা বেগম, শেফালী আক্তার, মজন মিয়া, ফারুক মিয়া, তানজিল ইসলাম, মনোয়ার মিয়া প্রমুখ।

অভিযোগে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে আউট সোসিংয়ের মাধ্যমে নিয়োগকৃত কর্মচারীদের কাজের মেয়াদ বর্ধিত করনসহ বকেয়া বেতন ও চাকরিতে পূর্ণবহালের দাবী জানানো হয়।

মানববন্ধন কমসূচীতে বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের আউট সোসিংয়ের মাধ্যমে নিদিষ্ট সময়ের জন্য নিয়োগ প্রাপ্ত হয়ে আমরা কর্মরত ছিলাম। হাসপাতালে কর্মরত থাকাবস্থায় বিগত ২৯/৬/২৪ ইং তারিখের ইস্যুকৃত এবং গত ৩০/৬/২৪ইং তারিখে জারীকৃত নোটিশের মাধ্যমে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান কর্তৃক স্বাক্ষরীত একদিনের নোটিশে আমাদেরকে হাসপাতাল থেকে বাহির করে দেওয়া হয়। তখন থেকে আমরা পরিবার পরিজন নিয়ে মানববেতর জীবন যাপন করতেছি। আমাদের আড়াই মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। অদ্যবদি হাসপাতালে আউট সোসিংয়ে নতুন কোন টেন্ডার হয়নি। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি আমাদের কাজগুলো অবৈধভাবে নিয়োগকৃত লোকজন দ্বারা করানোর পায়তারা চলছে। পূর্ণরায় অস্থায়ীভাবে নিয়োগকৃত শূন্য পদগুলোতে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের স্বপদে বহাল রাখিলে পরিবার পরিজন নিয়ে আপাতত জীবন রক্ষা করিতে পারিব। বিভিন্ন সংস্থায় আউট সোসিংয়ের মাধ্যমে নিয়োগকৃত কর্মচারীদের কাজের মেয়াদ অতিক্রম হওয়ার পরও সেই সমস্ত সংস্থায় আউট সোসিংয়ে কর্মচারীদের প্রতিষ্ঠানে রেখে কাজ করানো হচ্ছে। আমাদের দাবী মেনে না নিলে আমরা আরো কঠোর আন্দোলনে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক