শিরোনাম :
রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম দুমকিতে ঈদ সামগ্রী বিতরণ  রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান  চলে গেলেন না ফেরার গন্তব্যে কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ : নূরুল ইসলাম বুলবুল বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

তাপপ্রবাহ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

Reporter Name / ৭২৩ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

ইনসাফ ডেস্ক : ঢাকাসহ দেশের ১৮ জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে কিছু কিছু জেলায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

ময়মনসিংহে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ, নীলফামারী, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে শুক্রবার সন্ধ্যার মধ্যেই তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে অতি ভারি বর্ষণও।

এ অবস্থায় অফিসের তথ্যানুযায়ী, সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আজ রাত এবং আগামীকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার রাত ও রোববার (১৫ সেপ্টেম্বর) দিনের তাপমাত্রা বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক