শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন

তালতলীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক আলোচনা সভা

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বরগুনা প্রতিনিধি : “দিক নির্ণয়ের জন্য সমুদ্রগামী জেলেদের জন্য ফকিরহাট মোহনায় সিগন্যাল বাতি প্রয়োজন। তালতলীর অধিকাংশ খাল ভরাট হয়ে যাওয়ায় সময় মতো পানি পাওয়া যাচ্ছে না, কৃষি উৎপাদন ব্যহত হচ্ছে। অপরদিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রভাবে পায়রা ও বিষখালী নদীতে মাছ কমে গেছে”, তালতলীর ফকিরহাটে বনজীবী ও জেলেদের জীবন জীবিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক আলোচনা সভায় সংশ্লিষ্ট বক্তারা এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটার কিপারস বাংলাদেশের আয়োজনে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলার সখিনা বনবিটের বিট কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াটার কিপারস বাংলাদেশের গবেষণা প্রধান মোঃ ইকবাল ফারুক, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, ধরা’র তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান, জেলে জাহাঙ্গীর হাওলাদার, মৎস্য আড়ৎদার ও পরিবেশকর্মী নাইম খান প্রমূখ। আয়োজনের সভাপতিত্ব করেন মৎস্য ব্যবসায়ী মোঃ মনির ফরাজী।

প্রায় দুই শতাধিক বনজীবী, জেলে এবং কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলে এবং কৃষকরা নানাবিধ সমস্যা তুলে ধরে এসব সমস্যা থেকে মুক্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক