শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

থাই মিস্ত্রিকে গুলি করায় এএসপি রাজন, ওসি খালেদ এর শাস্তির দাবীতে মানববন্ধন

Reporter Name / ৪৪০ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উৎসাহিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাসের নির্দেশে তৎকালীন সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী হত্যার উদ্দেশ্যে রিপন মিয়া নামে এক থাই মিস্ত্রিকে ছাত্র ভেবে পায়ে গুলি চালিয়ে গুরুতর আহত ও রক্তাক্ত করার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় সচেতন সুনামগঞ্জবাসীর আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আহতের স্বজনসহ এলাকাবাসি অংশগ্রহন করেন।

এ সময় বক্তব্য রাখেন,গোলাম হোসেন অভি,মোজাহিদুল ইসলাম মজনু,সাদিকুল ইসলাম সুপ্রিয়,আমির উদ্দিন,শিল্পী বেগম,তোলা মিয়া,রিপন মিয়া,মোশারফ হোসেন,সুমন মিয়া ও মহসিন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন,চলতি মাসের গত ৪ আগষ্ট সারাদেশের ন্যায় সুনামগঞ্জে ও বৈষম্যবিরোধী ছাত্রজনতা যখন রাস্তায় নেমে দাবী আদায়ের জন্য আন্দোলন করছিলেন তখন আইন শৃংখলা বাহিনীর সাথে দফায় দফায় তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঠিক এ সময় সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি(বদিপুর) গ্রামের দিনমুজুর কামাল মিয়ার ছেলে থাই রাজমিস্ত্রি রিপন মিয়া শহরের জামতলা এলাকার রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে। রিপন মিয়া পুলিশের ধাওয়া খেয়ে পাশের বাসায় রাখা একটি সিএনজিতে লুকিয়ে থাকার চেষ্টা করেন। এ সময় সদর থানার ওসি খালেদ চৌধুরী ছেলে্িটকে ছাত্র ভেবে তার পায়ের গোরালীর নীচে পিস্তল দিয়ে গুলি ছুড়েন। এতে রিপন মিয়া অধিক রক্তখননে অজ্ঞান হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। পরে সাধারন পথচারীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য এনে ভর্তি করানো হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসাপতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন থাকলেও তার পা কেটে পেলা হতে পারে বলে মানববন্ধনে বক্তারা এবং আহতের স্বজনরা এমন অভিযোগ করেন।

অবিলম্বে তার সুচিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করার পাশাপাশি নির্দেশদাতা অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস ও সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক