শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

দলীয়করন ও রাজনীতিকরণ মুক্ত ক্রীড়াঙ্গন গড়তে চাই : আমিনুল হক

Reporter Name / ৩১১ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্যসচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে। আমরা ঠিক তার উল্টোটা করতে চাই। আমরা দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করবো না। আমরা দলীয়করন মুক্ত একটা ক্রীড়াঙ্গন গড়তে চাই, এর অন্যতম লক্ষ্য হচ্ছে,আমরা বাংলাদেশের প্রত্যাকটি অঞ্চলে খেলাধুলা ছড়িয়ে দিতে চাই।

তিনি বলেন, আজকে আমাদের যুবসমাজ মাদকের দিকে ঢলে পরেছে, যেখানে যুব সমাজকে একটা বাস্তবিক অর্থে ভালো ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের খেলাধুলার আয়োজন করতে হবে। যুবসমাজকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা সুন্দর মাদকমুক্ত সমাজ গড়তে পারবো। তাই মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই ক্রীড়াঙ্গনকে নতুন ভাবে ঢেলে সাজাতে হবে; ঢেলে সাজাতে সকলকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

আজ শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে ঢাকা উত্তরার কামারপাড়া স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টূর্নামেন্ট-২০২৪ ইং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

জিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম এর সভাপতিত্বে জিয়া স্পোর্টিং ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি তুরাগ থানা ছাত্রদল নেতা আবির রহমান শুভর সন্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী মোস্তফা জামান, মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, কাউন্সিলর আলী আকবর আলী, আফাজ উদ্দিন, আহসান হাবিব মোল্লা,তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন সোহাগ রাজা,রিপন হাসান খন্দকার,বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু,দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন তালুকদার, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সবুজসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক